শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

ছাত্রলীগে আমার কোনো আনুষ্ঠানিক দায়িত্ব ছিল না বলে দাবি সারজিস আলমের

ছাত্রলীগে আমার কোনো আনুষ্ঠানিক দায়িত্ব ছিল না বলে দাবি সারজিস আলমের

ছাত্রলীগে আমার কোনো আনুষ্ঠানিক দায়িত্ব ছিল না বলে দাবি সারজিস আলমের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম দাবি করেছেন, ছাত্রলীগের কোনো কমিটির সঙ্গে তিনি কখনোই যুক্ত ছিলেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ব্যবহার করে তাকে ছাত্রলীগের নেতা হিসেবে উপস্থাপন করা হচ্ছে—এ ধরনের প্রচারণাকে তিনি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে আখ্যায়িত করেন।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় শহরের লিচুতলা এলাকায় জেলা এনসিপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি করা ফটোকার্ডে দাবি করা হচ্ছে—তিনি নাকি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা জানাতেন। তবে বাস্তবতা হলো, তার জীবনের কোনো পর্যায়েই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি তো নয়ই, কোনো স্তরের কমিটিতেই তিনি কোনো পদ-পদবি ধারণ করেননি।

তিনি আরও অভিযোগ করেন, তাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতেই পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে। এনসিপির রাজনীতিতে যুক্ত ব্যক্তি ও কর্মীদের বিভিন্নভাবে হুমকির মুখে পড়তে হচ্ছে বলেও জানান তিনি। তার মতে, এসব কর্মকাণ্ড সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশকে ব্যাহত করছে।

এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকার ও নির্বাচন কমিশনের সক্রিয় ভূমিকা কামনা করেন সারজিস আলম।