রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাতে শিক্ষার্থীরা রাস্তায় থাকতে পারবে না: সোনারগাঁ থানার ওসি

রাতে শিক্ষার্থীরা রাস্তায় থাকতে পারবে না: সোনারগাঁ থানার ওসি

রাতে শিক্ষার্থীরা রাস্তায় থাকতে পারবে না: সোনারগাঁ থানার ওসি

বুধবার (৭ জানুয়ারি) বিকালে জৈনপুর সমাজকল্যান ক্রীড়া সংঘের উদ্যোগে পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকায় চুরি ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যে ছিনতাই ডাকাতি হচ্ছে এসব রোধ কল্পে একটি পুলিশ ক্যাম্প স্থাপনের অনুরোধ করা হয়েছে।  মহাসড়ক থেকে ডাকাতি করে দ্রুত আশপাশের রাস্তা দিয়ে পালিয়ে যায়। ডাকাতি রোধে এই এলাকার মানুষ যদি আমাদেরকে সাহায্য না করেন তাহলে শুধু আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা কঠিন।  অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল্লাহ। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান, জৈনপুর সমাজকল্যাণ ক্রীড়া সংঘ সাধারণ সম্পাদক ফখরুদ্দিন আহম্মেদ খোকন, ইউপি সদস্য মো. নুরুজ্জামান নুরু, সমাজ সেবক শফিউল আলম বাচ্চু, শহীদ সরকার, শহীদ সরকার, মোতালেব মিয়া প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, পিরোজপুর ইউনিয়নে বর্তমানে চুরি, ডাকাতি ও ছিনতাই অনেক বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি এ ইউনিয়নের ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে সম্প্রতি বিভিন্ন পরিবহনে ডাকাতি আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানান।