শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

রামুতে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ নারী আটক

রামুতে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ নারী আটক

রামুতে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ নারী আটক

কক্সবাজারের রামুতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের এক সফল যৌথ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ জেসমিন সুলতানা রিয়া (২০) নামে এক নারীকে আটক করা হয়েছে।

​বুধবার ৭ জানুয়ারি ভোরে রামু থানাধীন গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের থোয়াইংগাকাটা সামারঘোনা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। বাংলাদেশ সেনাবাহিনী, রামু থানা পুলিশ ও গর্জনিয়া পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে নুরুল আহম্মদের মেয়ে জেসমিন সুলতানা রিয়ার বসত ঘরে এই তল্লাশি চালায়।

​অভিযান শেষে সকাল সাড়ে ৭ টায় উদ্ধার করা হয়, ১টি দেশীয় তৈরি এলজি,
​২টি পুরাতন জংধরা পিস্তল, ৬টি বড় চাইনিজ রাইফেলের গুলি, ​৪৯টি ছোট পিস্তলের গুলি, ৪টি শটগানের ব্যবহৃত কার্তুজের খোসা, ১টি বড় বন্দুকের বাটের অংশ বিশেষ, ২টি লম্বা ধারালো দা,
১টি খেলনা পিস্তল, ২টি বাটন মোবাইল এবং ১টি কাটার।

​রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, আটককৃত জেসমিন সুলতানা রিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে, উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র কুখ্যাত ডাকাত নুরুল আবছার প্রকাশ ল্যাং আবছার এবং ডাকাত রহিম এর। আটক রিয়া দীর্ঘদিন ধরে এই ডাকাত দলের সকল অপকর্মের সহযোগী হিসেবে কাজ করে আসছিলেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পলাতক আসামি ডাকাত ল্যাং আবছার ও ডাকাত রহিমকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আটক আসামির বিরুদ্ধে রামু থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।