রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ককটেল বিস্ফোরণে জাজিরায় প্রাণ গেল একজনের

ককটেল বিস্ফোরণে জাজিরায় প্রাণ গেল একজনের

ককটেল বিস্ফোরণে জাজিরায় প্রাণ গেল একজনের

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ককটেল বিস্ফোরণে সোহান বেপারী (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা, ককটেল তৈরি করার সময় অথবা ঘরে সংরক্ষিত ককটেল বিস্ফোরিত হয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর রাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারী কান্দি এলাকায় ঘটনাটি ঘটে। নিহত সোহান বেপারী পাশের সাতগড়িয়া কান্দি এলাকার দেলোয়ার বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে মুলাই বেপারী কান্দির সাগর বেপারীর বাড়িতে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। পরে ঘটনাস্থলে গিয়ে সাগর বেপারীর বাড়ির পাশের একটি রসুন ক্ষেতে সোহান বেপারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। বিস্ফোরণের তীব্রতায় সাগর বেপারীর টিনের ঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আহত তিনজনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।