রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান ও বসতঘরের ৫ কক্ষ পুড়ে গেছে

শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান ও বসতঘরের ৫ কক্ষ পুড়ে গেছে

শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান ও  বসতঘরের ৫ কক্ষ পুড়ে গেছে

গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মার্কেটের চারটি দোকান ও একটি বসতবাড়ির পাঁচটি কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে। এতে কয়েকটি শ্রমিক পরিবার তাদের সর্বস্ব হারিয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বহেরারচালা নতুন বাজারের উত্তর পাশে গিয়াস উদ্দীন মাঝির মেয়ে নাজমা খাতুনের মালিকানাধীন বসতঘর ও দোকানগুলোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে মনিহারি, কাপড় ও ইলেকট্রনিক সামগ্রীর দোকান রয়েছে। আগুনের তীব্রতায় মুহূর্তের মধ্যেই দোকানের সব মালামাল ভস্মীভূত হয়ে যায়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত বসতঘরের কক্ষগুলোতে মূলত পোশাক কারখানার শ্রমিকরা ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। আগুনে তাদের আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যাওয়ায় পরিবারগুলো চরম বিপাকে পড়েছে।

দোকানিরা জানান, আগুন লাগার পর কোনো কিছুই উদ্ধার করার সুযোগ পাননি। তাদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা আইপিএস থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

বাড়ির মালিক নাজমা খাতুন বলেন,“হঠাৎ আগুন লাগার খবর পেয়ে ছুটে এসে দেখি সবকিছু পুড়ে শেষ। আমার অনেক ক্ষতি হয়েছে। ভাড়াটিয়াদেরও সব জিনিস নষ্ট হয়ে গেছে।”

শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. নুরুল করিম বলেন,
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নির্ধারণ করা হবে।