রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে সড়কের পাশে পড়ে ছিল পরিবহন শ্রমিকের মরদেহ

শ্রীপুরে সড়কের পাশে পড়ে ছিল পরিবহন শ্রমিকের মরদেহ

শ্রীপুরে সড়কের পাশে পড়ে ছিল পরিবহন শ্রমিকের মরদেহ

গাজীপুরের শ্রীপুর উপজেলার সোনাকর বড়পানি এলাকা থেকে এক পরিবহন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মোঃ শরিফ মিয়া (৩০)। তিনি বরমী ইউনিয়নের সোনাকর গ্রামের মোঃ সিরাজ উদ্দিনের ছেলে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর–বরমী আঞ্চলিক সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত শরিফের স্ত্রী আলো বেগম জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে একটি ফোন পেয়ে শরিফ বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তার মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। সারারাত তিনি বাড়িতে ফেরেননি। সকালে মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি স্বামীর লাশ শনাক্ত করেন।

শরিফের মামা জালাল মিয়া জানান, সকালে গরু চরাতে গিয়ে রাস্তার পাশে পড়ে থাকা একটি মরদেহ দেখতে পান স্থানীয় একজন। পরে কাছে গিয়ে তারা শরিফের লাশ শনাক্ত করেন এবং শ্রীপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা বাচ্চু মিয়া বলেন, শরিফ তার গাড়িতে কন্টাক্টরি হিসেবে কাজ করতেন। বুধবার রাতে তিনি গাড়ি থেকে নামেন। সকালে তার মৃত্যুর খবর পেয়ে তিনি টঙ্গী থেকে দ্রুত ঘটনাস্থলে আসেন।

পুলিশ জানায়, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।