রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা জেলা কর্তৃক ০২ (দুই) জন ডাকাত/ছিনতাইকারী দলের সদস্য গ্রেফতার

ঢাকা জেলা কর্তৃক ০২ (দুই) জন ডাকাত/ছিনতাইকারী দলের সদস্য গ্রেফতার

ঢাকা জেলা কর্তৃক ০২ (দুই) জন ডাকাত/ছিনতাইকারী দলের সদস্য গ্রেফতার

ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) , এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ গত ০৯/০১/২০২৬ খ্রি. তারিখ রাত ২০:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন সাভার গেন্ডা এলাকা হইতে ডাকাত/ছিনতাইকারী দলের সদস্য ১। মোঃ ইমরান হোসেন (২৭), পিতা-মোঃ মোতাহার মোল্লা, মাতা-পেয়ারা বেগম, সাং-লক্ষীপুর (পশ্চিম চর লক্ষীপুর), থানা-মুলাদী, জেলা-বরিশাল, গ্রাম-৪২/৩ শাপলা বিল্ডিং হরিরামপুর, থানা-দারুস সালাম, ডিএমপি ঢাকা, ২।মোঃ বাবুল হাওলাদার (৪০), মৃত আবুল কালাম আজাদ, মাতা-শাহানাজ বেগম সাং-কান্দিরাবাদ, থানা-মেহেন্দীগঞ্জ, জেলা-বরিশাল, এ/পি সাং-গেন্ডা, থানা-সাভার, জেলা-ঢাকাদ্বয় গ্রেফতার করেন। ধৃত ডাকাত/ছিনতাইকারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত ডাকাত/ছিনতাইকারী ঢাকা সাভার, আশুলিয়া, ধামরাই থানা এলাকায় ছিনতাই/চুরি/ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। 

উল্লেখ্য যে ধৃত আসামীর সিডিএমএস পর্যালোচনা করলে দেখা যায় আসামী ১। মোঃ ইমরান হোসেন (২৭) এর বিরুদ্ধে মাদক, ডাকাতি সহ ৫ মামলা এবং আসামী ২।মোঃ বাবুল হাওলাদার (৪০) এর বিরুদ্ধে ১ টি ডাকাতি মামলা রয়েছে।

উক্ত ডাকাত/ছিনতাইকারীর বিরুদ্ধে ধামরাই থানার মামলা নং-২৭, তারিখ-২৭/০৬/২০২৪ খ্রিঃ  ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোডে গ্রেফতার দেখানো পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সাভার প্রতিনিধি
রাকিবুল হাসান হৃদয়