বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত হলেন নাজনীন সুলতানা

ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত হলেন নাজনীন সুলতানা

ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত হলেন নাজনীন সুলতানা

গতকাল রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে ডিসেম্বর ২০২৫ মাসের সার্বিক কর্মমূল্যায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার জনাব শাহ মোঃ আব্দুর রউফ মহোদয় জেলার বিভিন্ন থানার কর্মদক্ষতা ও সাফল্যের ভিত্তিতে শ্রেষ্ঠদের পুরস্কৃত করেন।

এই কর্মমূল্যায়নে কসবা থানার অফিসার ইনচার্জ জনাব নাজনীন সুলতানা তাঁর দক্ষ নেতৃত্ব, পেশাদারিত্ব এবং দায়িত্বশীল কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়ে সম্মাননা লাভ করেন। কসবা থানার দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং থানার সার্বিক সেবার মান বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর সুদক্ষ নেতৃত্বে কসবা থানা আজ একটি শৃঙ্খলাপূর্ণ ও জনবান্ধব থানায় রূপ নিয়েছে।

এছাড়াও কসবা থানায় কর্মরত এএসআই মোঃ আমান উল্লাহ জেলার শ্রেষ্ঠ পরোয়ানা তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়ে বিশেষ সম্মাননা অর্জন করেছেন। পরোয়ানা তামিলের ক্ষেত্রে তাঁর নিষ্ঠা, সততা ও দক্ষতা জেলার অন্যান্য থানার জন্যও দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি তাঁর অক্লান্ত পরিশ্রম ও পেশাগত দক্ষতার মাধ্যমে কসবা থানার গৌরব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছেন।

এই অর্জন কসবা থানার সকল কর্মকর্তা ও সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফল, যা ভবিষ্যতে আরও উন্নত পুলিশি সেবা প্রদানে অনুপ্রেরণা জোগাবে বলে আশা করা যায়।