১১/০১/২০২৬ খ্রি.রাত ০২.০৫ ঘটিকায় বিজয়নগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অত্র থানাধীন ০৭নং সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকা হতে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তার বসত ঘর তল্লাশী করে ২৪ (চব্বিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:
১। মোঃ এলন মিয়া প্রকাশ হেলাল (৪৪)
পিতা- মৃত আঃ অহেদ আলী প্রকাশ ওয়াহেদ
মাতা- সুফিয়া খাতুন
সাং- নারাই (নারাই পূর্বপাড়া)
থানা- নবীনগর
জেলা- ব্রাহ্মণবাড়িয়া
বর্তমান সাং- কাশিনগর (পশ্চিমপাড়া, উথারিয়াপাড়া মসজিদ সংলগ্ন)
থানা-বিজয়নগর
জেলা-ব্রাহ্মণবাড়িয়া
এ সংক্রান্তে বিজয়নগর থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।
