শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

পিরোজপুরে হাড়কাঁপানো শীতে অসহায়দের পাশে জেলা প্রশাসন

পিরোজপুরে হাড়কাঁপানো শীতে অসহায়দের পাশে জেলা প্রশাসন

পিরোজপুরে হাড়কাঁপানো শীতে অসহায়দের পাশে জেলা প্রশাসন

পিরোজপুরে হাড়কাঁপানো শীতে অসহায়দের পাশে জেলা প্রশাসন: রাতে ঘরে ঘরে পৌঁছাল কম্বল
‎​
‎​পিরোজপুর প্রতিনিধি : তীব্র শৈত্যপ্রবাহ আর হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত পিরোজপুরের জনজীবন। এই কঠিন সময়ে আর্তমানবতার সেবায় উষ্ণতার পরশ নিয়ে অসহায় ও দুস্থ মানুষের দ্বারে দ্বারে পৌঁছেছে পিরোজপুর জেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৮টায় সদর উপজেলার কদমতলা নূরানী গেট এলাকায় অত্যন্ত অসহায় মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
‎​তীব্র শীতে যখন সাধারণ মানুষ ঘরের ভেতরে আশ্রয় নিয়েছেন, ঠিক তখনই জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা শীতার্তদের খুঁজে বের করতে অলিগলিতে চষে বেড়ান। বিশেষ করে যারা লোকলজ্জার ভয়ে সাহায্য চাইতে পারেন না, এমন মানুষদের চিহ্নিত করে সরাসরি তাদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। আকস্মিকভাবে প্রশাসনের পক্ষ থেকে এমন উপহার পেয়ে আবেগপ্লুত হয়ে পড়েন বৃদ্ধ ও শ্রমজীবী মানুষগুলো।
‎​কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা ও আইসিটি শাখার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মাহমুদুর রহমান মামুন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিস তানজিলা কবির ত্রপা, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশিদ এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
‎​বিতরণকালে কর্মকর্তারা বলেন, "সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষের উচিত এই কনকনে শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমাদের ক্ষুদ্র প্রয়াস যদি কারো শীতের কষ্ট সামান্যতম লাঘব করতে পারে, তবেই আমাদের সার্থকতা। কেবল বস্তুগত সাহায্য নয়, বরং অসহায় মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।"
‎​জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকৃত অসহায়দের খুঁজে বের করে এই সহায়তা প্রদান কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।