শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

শ্রীমঙ্গল ৪৬ বিজিবি উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইল এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীমঙ্গল ৪৬ বিজিবি উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইল এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীমঙ্গল ৪৬ বিজিবি উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইল এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীমঙ্গল ৪৬ বিজিবি উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইল এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

ইকবাল হোসেন রিংকু||
বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক ও বিভিন্ন দূর্যোগে উদ্ধার কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। বুধবার ১৪ জানুয়ারি দুপুরে মৌলভীবাজারে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬বিজিবি)

 

এর ব্যবস্থাপনায় শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বি এম তৌহিদ হাসান বিজিবি উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইল এর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। সংবাদ সম্মেলনে জানানো হয় সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মোট ৭২ জন আসামীসহ ১৬৪,১৯,৫০,৪৭২/- (একশত চৌষট্টি কোটি উনিশ লক্ষ পঞ্চাশ হাজার চারশত বায়াত্তর) টাকা মূল্যের চোরাচালানী মালামাল ও


৫, ৪৭,৩০,২৯২/- (পাঁচ কোটি সাতচল্লিশ লক্ষ ত্রিশ হাজার দুইশত বিরানব্বই) টাকা মূল্যের মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয় এবং ০২টি বিদেশী পিস্তলসহ ৫টি আগ্নেয়াস্ত্র, ০২টি ম্যাগাজিন, ০২ রাউন্ড গোলাবারুদ ও ২৪টি ডেটোনেটর উদ্ধার করতে সক্ষম হয়। এদিকে তিনি আরও জানান,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নের লক্ষ্যে সরাইল রিজিয়নের আওতাধীন ৪টি সেক্টর (সিলেট, কুমিল্লা, শ্রীমঙ্গল এবং ময়মনসিংহ সেক্টর) এর ১৩টি ব্যাটালিয়নের বিজিবি সদস্যদের ১৭টি জেলার ৫৬টি উপজেলার মোট ৯২টি সংসদীয় আসনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে নিয়োজিত থাকবে। রিজিয়নের সকল বিজিবি সদস্য সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়ভাবে অংগীকারবদ্ধ। আসন্ন নির্বাচন যেন অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসবমূখর, স্বতঃস্ফুর্ত ও নির্বিঘ্নে


সম্পন্ন হয় সেজন্য বিজিবি কর্তৃক টহল তৎপরতা, গোয়েন্দা নজরদারী বৃদ্ধি ও পর্যাপ্ত সংখ্যক জনবল নিয়োগের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক বেইজ ক্যাম্প স্থাপন ও গুরুত্বপূর্ণ স্থান সমূহে প্রয়োজনীয় সংখ্যক চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং


বর্তমানে সকল ভোটকেন্দ্র সমূহ রেকীর কার্যক্রম চলমান রয়েছে ও পর্যায়ক্রমে দ্রুততার সাথে রেকী সম্পন্ন করা হবে। এসময় শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সরকার আসিফ মাহমুদ, বিজিবি'র অন্যান্য সদস্যবৃন্দ এবং মৌলভীবাজার জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার বিভিন্ন সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।