বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে মহাসড়কের করটিয়া এলাকা থেকে সাভার পরিবহনের একটি বাসসহ তাদের আটক করা হয়। ভুক্তভোগী ওই তরুণী ঢাকার একটি সরকারি কলেজের ছাত্রী।
পুলিশ জানায়, বুধবার রাতে ঢাকার রেডিও কলোনি থেকে আশুলিয়া যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠেছিলেন ওই ছাত্রী। বাসটি যাত্রীশূন্য হওয়ার পর চালক আলতাফ, হেলপার সাগর ও সহযোগী রাব্বি তাকে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও মোবাইল ছিনিয়ে নেয়। এরপর সারা রাত বাসটি বিভিন্ন এলাকায় ঘুরিয়ে ওই ছাত্রীকে তারা পালাক্রমে ধর্ষণ করে এবং সেই দৃশ্য মোবাইলে ভিডিও করে রাখে।
বৃহস্পতিবার দুপুরে করটিয়া আন্ডারপাস এলাকায় বাসটি সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হাইওয়ে পুলিশ তল্লাশি চালায়। এসময় বাসের ভেতর থেকে ভুক্তভোগীকে উদ্ধার এবং অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে অভিযুক্তরা টাঙ্গাইল সদর থানা হেফাজতে রয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত বাসটি জব্দ করা হয়েছে এবং ভুক্তভোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সাভার প্রতিনিধি : রাকিবুল হাসান হৃদয়