মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় এক ধাক্কা খেল আফগানিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় এক ধাক্কা খেল আফগানিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় এক ধাক্কা খেল আফগানিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় এক ধাক্কা খেল আফগানিস্তান। দলটির পেসার নাভিন উল হক ইনজুরির কারণে বিশ্বকাপের আগে ছিটকে গেছেন।

বিশ্বকাপ থেকে নাভিনের ছিটকে যাওয়ার বিষয় এখনও জানায়নি আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, এই মাসের শেষ দিকে নাভিনের অস্ত্রোপচার হবে।


আফগান এই ক্রিকেটার সবশেষ দলের হয়ে খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে। দেশের হয়ে এখন পর্যন্ত ৪৮ টি-টোয়েন্টিতে তার উইকেট ৬৭টি।

২০২৫ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে এসএ টোয়েন্টিতে ও জুনে মেজর লিগ ক্রিকেটে খেলেছেন নাভিন। সেপ্টেম্বরের এশিয়া কাপে তিনি খেলতে পারেননি কাঁধের চোটে। সেই চোট কাটিয়ে ফিরে ডিসেম্বরে আইএল টি-টোয়েন্টিতে এমআই এমিরেটসের হয়ে দুটি ম্যাচ খেলেন তিনি। তারপর থেকে আর কোনো ম্যাচ খেলেননি।

আসন্ন ক্যারিবীয়ান সিরিজ ও বিশ্বকাপের জন্য নাভিনের বদলি হিসেবে কে সুযোগ পান, সেটিই এখন দেখার বিষয়। বিশ্বকাপের জন্য রিজার্ভ তালিকায় আছেন স্পিনার এমএম গাজানফার এবং পেসার ইজাজ আহমাদজাই ও জিয়া উর রাহমান শারিফি।