বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারি নির্ধারিত দামের তোয়াক্কা নেই কুষ্টিয়ায় এলপি গ্যাসে সিন্ডিকেট

সরকারি নির্ধারিত দামের তোয়াক্কা নেই কুষ্টিয়ায় এলপি গ্যাসে সিন্ডিকেট

সরকারি নির্ধারিত দামের তোয়াক্কা নেই কুষ্টিয়ায় এলপি গ্যাসে সিন্ডিকেট


সরকারি নির্ধারিত দামের তোয়াক্কা নেইকুষ্টিয়ায় এলপি গ্যাসে সিন্ডিকেট


বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চলতি জানুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করেছে ১ হাজার ৩০৬ টাকা। কিন্তু সেই সরকারি নির্ধারিত দাম উপেক্ষা করে কুষ্টিয়া জেলায় খুচরা পর্যায়ে একই সিলিন্ডার বিক্রি হচ্ছে ১ হাজার ৬৫০ থেকে শুরু করে ১ হাজার ৭৫০ টাকায়। এতে করে ভোগান্তিতে পড়েছে সাধারণ ভোক্তারা।


স্থানীয় খুচরা বিক্রেতারা অভিযোগ করে জানান, কুষ্টিয়ায় একটি প্রভাবশালী ডিলার চক্র কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে এলপি গ্যাস বাজারজাত করছে। এক খুচরা বিক্রেতা জানান, আলিফ আখলাক  ও আহম্মেদ সাইকেল ও অন্যান্য নামে কুষ্টিয়ায় ডিলারের নেতৃত্বে এলপি গ্যাসের একটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। এই সিন্ডিকেট ইচ্ছাকৃতভাবে সরবরাহ কমিয়ে বাজারে সংকট তৈরি করছে, যার সুযোগে বাড়তি দামে গ্যাস বিক্রি করা হচ্ছে।  এই খুচরা বিক্রেতা আরও জানান,ডিলাররা স্পষ্ট করে বলে দিচ্ছে এই দামে নিলে নেন, না হলে নেবেন না। কোনো মেমো দেওয়া হবে না। এমনকি আমাদেরকেও গ্যাস সংকট তৈরি করতে বলা হচ্ছে, যাতে বাজারে দাম আরও বাড়ে।
ভোক্তাদের অভিযোগ, বছরের শুরু থেকেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রা চরম সংকটে পড়েছে। চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সংসার চালানোই যখন কঠিন হয়ে উঠেছে, ঠিক তখনই এলপি গ্যাসের মতো জরুরি জ্বালানি পণ্যে অসাধু ব্যবসায়ীদের এই দৌরাত্ম্য সাধারণ মানুষের কষ্ট আরও বাড়িয়ে দিয়েছে।


 একজন সাধারণ ভোক্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার দাম নির্ধারণ করে দিয়েছে, কিন্তু বাজারে সেই দামের কোনো অস্তিত্ব নেই। গ্যাস কিনতে গিয়ে বাড়তি টাকা দিতে হচ্ছে, নাহলে গ্যাসই মিলছে না।”


সচেতন মহলের মতে, সংশ্লিষ্ট প্রশাসনের তদারকির অভাব ও নিয়মিত বাজার মনিটরিং না থাকার সুযোগেই এমন সিন্ডিকেট গড়ে উঠছে। তারা দ্রুত অভিযান চালিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ভোক্তারা বিইআরসি ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, সরকারি নির্ধারিত দামে এলপি গ্যাস নিশ্চিত না হলে সাধারণ মানুষের দুর্বিষহ জীবনযাপন আরও ভয়াবহ রূপ নেবে।

কুষ্টিয়া প্রতিনিধি : মীর রকিবুল ইসলাম