রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে বসছে শীতের কনসার্ট।

আগামীকাল বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে বসছে শীতের কনসার্ট।

আগামীকাল বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে বসছে শীতের কনসার্ট।

প্রতি বছর শীতের মৌসুমে নতুনভাবে জেগে ওঠে সংগীতাঙ্গন। এ সময়ে শহরে গ্রামে আয়োজিত হয় গানের অনুষ্ঠান। শিল্পীরা ব্যস্ত সময় কাটান ইনডোর ও আউটডোরে আয়োজিত এসব কনসার্টে। শ্রোতারাও সামনাসামনি প্রিয় শিল্পী ও ব্যান্ডের পারফরম্যান্স উপভোগের সুযোগ পান। তবে এবারের শীত মৌসুমে কনসার্টের সংখ্যা কমে গেছে উল্লেখযোগ্য হারে।

 

 

নিরাপত্তা ইস্যুতে প্রশাসনের অনুমতি না পাওয়ায় গত বছরের শেষ দিকে অনেক কনসার্ট বাতিল হয়েছে। এসব কনসার্টে দেশের শিল্পী ও ব্যান্ডের পাশাপাশি বিদেশি শিল্পীদেরও গাওয়ার কথা ছিল। গত মাসে ফরিদপুরে আয়োজিত এক স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানে গাইতে গিয়েছিলেন নগর বাউল জেমস। তবে বহিরাগতদের হামলায় পণ্ড হওয়ার পর গান না গেয়েই ফিরে আসতে হয়েছে তাঁকে। এ ঘটনায় আউটডোর কনসার্ট নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়।

 

 

এ পরিস্থিতির মধ্যেই ঢাকায় আয়োজিত হচ্ছে ‘কুয়াশার গান’ শিরোনামের একটি আউটডোর কনসার্ট। আগামীকাল ১৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ কনসার্টের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং স্পিরিটস অব জুলাই। 

 

 

শীতের কুয়াশা গায়ে মেখে এ আয়োজন মাতাবে চার ব্যান্ড—চিরকুট, আভাস, অ্যাশেজ ও কৃষ্ণপক্ষ। সন্ধ্যা ৬টায় মঞ্চে উঠবে কৃষ্ণপক্ষ, সন্ধ্যা ৭টায় আভাস, রাত ৮টায় চিরকুট এবং রাতে সাড়ে ৯টা থেকে থাকবে অ্যাশেজের পারফরম্যান্স। অ্যাশেজের গান দিয়েই শেষ হবে আয়োজন।