শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ভোগান্তিতে রোগীরা

সিলেট ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ভোগান্তিতে রোগীরা

সিলেট ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ভোগান্তিতে রোগীরা

কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে টানা ২৪ ঘণ্টা কর্মবিরতিতে রয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় প্রশাসনের সঙ্গে সমঝোতা

না হওয়ায় এই কর্মসূচি অব্যাহত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাঁদের স্বজনরা।রোববার (১৮ জানুয়ারি) সকালে সরেজমিনে দেখা যায়, চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা সেবা না পেয়ে হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকায় অপেক্ষা করছেন। অনেকেই অনিশ্চয়তার মধ্যে পড়ে পড়েছেন।

 

ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন, কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেন না। তাদের অভিযোগ, হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ বা কতজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে—সে বিষয়ে কোনো সুস্পষ্ট আশ্বাস দেওয়া হয়নি।

 

ইন্টার্ন চিকিৎসক মিজানুর রহমান বলেন, ‘এ মুহূর্তে কর্মবিরতি প্রত্যাহার করা হয়নি। তবে আজ দুপুরে হাসপাতাল প্রশাসনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে বসার কথা রয়েছে। বৈঠকে যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে পরিষ্কার সিদ্ধান্ত আসে, তাহলে কর্মবিরতি প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে।’

 

এদিকে, শুক্রবার রাতে নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কমিটি ঘটনার সব দিক খতিয়ে দেখছে।

 

চিকিৎসকদের কর্মবিরতির কারণে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এতে জরুরি নয় এমন বহু সেবা কার্যত বন্ধ রয়েছে।

 

সবশেষ খবর পাওয়া পর্যন্ত, ইন্টার্ন চিকিৎসকরা কর্তৃপক্ষের সঙ্গে একটি বিশেষ বৈঠকে বসেছেন। বৈঠকের ফলাফলের ওপর নির্ভর করছে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত।