শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

আজ বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৯০ তম জন্মবার্ষিকী।

আজ বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৯০ তম জন্মবার্ষিকী।

আজ বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৯০ তম জন্মবার্ষিকী।

আজ ১৯ জানুয়ারি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই দিনে তিনি বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল কমল। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।


শৈশব ও কৈশোর বগুড়া ও কলকাতায় কাটিয়ে পরবর্তীতে পিতার কর্মস্থল করাচিতে যান জিয়াউর রহমান। শিক্ষাজীবন শেষে ১৯৫৩ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯৫৫ সালে পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশনপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আত্মপ্রকাশ করেন।


একজন পেশাদার সৈনিক হিসেবে তার কর্মজীবন শুরু হলেও দেশের প্রতিটি সংকটে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে খেমকারান সেক্টরে অসীম সাহসিকতার পরিচয় দেন তিনি। মহান মুক্তিযুদ্ধে তিনি একজন সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ পরিচালনা করেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেন।


স্বাধীনতা-পরবর্তী সময়ে জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শন প্রবর্তন করেন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সময়ের প্রয়োজনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়।


তার সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি তিনবার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়। জিয়াউর রহমানের জনপ্রিয়তা ও রাজনৈতিক দর্শন আজও দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক বলে মনে করেন তার অনুসারীরা।


অসাধারণ দেশপ্রেম, সাহসিকতা, সততা ও সরল ব্যক্তিত্বের প্রতীক শহীদ জিয়াউর রহমানের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তার রাজনৈতিক আদর্শ ও দিকনির্দেশনা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে মনে করা হয়।


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ ১৯ জানুয়ারি বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া দিনব্যাপী দোয়া মাহফিল, স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন সেবামূলক কর্মসূচি পালিত হবে।


আগামীকাল ২০ জানুয়ারি বেলা ১১টায় শহীদ জিয়াউর রহমানের কর্মময় জীবন ও রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা সভার আয়োজন করা হবে। এতে দলের স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।


রিজভী বিএনপির সকল স্তরের নেতাকর্মী ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকে কর্মসূচি সফল করার আহ্বান জানান।