সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে উদ্ধার হওয়া আগুনে পোড়া দুই মরদেহের একটি ১৪–১৫ বছর বয়সী কিশোরী

পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে উদ্ধার হওয়া আগুনে পোড়া দুই মরদেহের একটি ১৪–১৫ বছর বয়সী কিশোরী

পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে উদ্ধার হওয়া আগুনে পোড়া দুই মরদেহের একটি ১৪–১৫ বছর বয়সী কিশোরী


আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে কমিউনিটি সেন্টার থেকে উদ্ধার হওয়া মরদেহ দুটির আলামত সংগ্রহ করা হয় বলে নিশ্চিত করছেন সিআইডির উপপরিদর্শক (ক্রাইমসিন) মো. কামরুল ইসলাম। 

ঘটনাস্থল থেকে তিনি সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে একটি মরদেহের বয়স ও লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, পুড়ে যাওয়ায় অপর মরদেহটির লিঙ্গ তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তবে মাথার চুল তুলনামূলক বড় হওয়ায় সেটি ২০–২৫ বছর বয়সী নারীর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ল্যাব পরীক্ষার পর বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানায়, রোববার দুপুর ২টার দিকে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে সাভার পৌর এলাকার ওই পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় আগুনে পোড়া অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।

এর আগে গত বছরের ২৯ আগস্ট রাতে একই স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। ওই যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

পরে ১১ অক্টোবর রাতে একই কমিউনিটি সেন্টার থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়। সর্বশেষ গত ১৯ ডিসেম্বর দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লার ওই পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেট থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এসব হত্যাকাণ্ডে নিহতদের কারও পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানান, বারবার এমন ঘটনা ঘটায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তারা ভবনটি সংস্কার করে দ্রুত পুনরায় চালুর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।