মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরা-যশোরের সীমান্তবর্তী চিত্রা নদী খননে পাওয়া গেল মোঘল আমলের তরবারি

মাগুরা-যশোরের সীমান্তবর্তী চিত্রা নদী খননে পাওয়া গেল মোঘল আমলের তরবারি

মাগুরা-যশোরের সীমান্তবর্তী চিত্রা নদী খননে পাওয়া গেল মোঘল আমলের তরবারি

জসীম উদ্দীনঃ মাগুরা প্রতিনিধিঃ

 মাগুরা-যশোর জেলার সীমান্তবর্তী শালিখা উপজেলার কাদিরপাড়া এলাকায় চিত্রা নদী খননকালে মুঘল আমলের একটি তরবারি পাওয়া গেছে। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে নদী খননকালে এই তরবারিটি পাওয়া যায়।

স্থানীয়রা জানান সম্ভবত তরবারিটি মুঘল আমলের। তখন সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে রাজা সীতারাম রায় মুঘলদের বশ্যতা অস্বীকার করেন। এই বশ্যতা অস্বীকার করার কারণে তাকে শায়েস্তা করার জন্য মুঘলবাহিনীর নলডাঙ্গা থেকে সাতটি যুদ্ধজাহাজ নিয়ে চিত্রা নদী দিয়ে মাগুরার মহাম্মদপুর গিয়েছিল।

যাওয়ার পথে সীতারামের সৈন্যরা গুপ্তভাবে নৌযানগুলোকে বাধা প্রদান করেন। হয়তোবা কোনো সৈন্যের কাছ থেকে তরবারিটি পানিতে পড়ে যেতে পারে। এই তরবারিটি গভীরভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যায় এটি মধ্যযুগে ব্যবহৃত সৈন্যদের হাতিয়ার।

চিত্রা নদী খননকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, বেশ কয়েকদিন ধরেই চিত্রা নদীতে খননের কাজ চলছে। কাদিরপাড়া গ্রামের অংশে রোববার হঠাৎ করেই এক্সভেটরের বাকেটে এ তরবারিটি উঠে আসে।পরে সেই তরবারিটি ঠিকাদারের তত্ত্বাবধানকারী মনিরুল সরদার নামে একজন হেফাজতে নেই এবং শালিখা উপজেলা প্রশাসনকে জানাই।

এবিষয়ে যশোরের চিত্রা,ভৈরব ও আফ্রা নদীর পানি ব্যবস্থাপনা অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব রহমান বলেন, ইতিহাসে পড়ে জেনেছি,আজ তরবারি নিজে ধরে দেখেছি। তরবারিটি ওজন প্রায় ২কেজি এবং প্রায় ৪ফুট লম্বা লোহার কিন্তু মাঝে মাঝে সোনা বা পিতল দিয়ে ডিজাইন করা। তিনি আরো বলেন, কয়েকশো বছর আগের পুরাতন তরবারি হলেও এখনো কোন প্রকার মরিচা বা নস্ট হয়নি। তিনি বলেন এটি প্রাচীন ইতিহাস এবং ঐতিহ্য, তরবারিটি সংরক্ষণের জন্য সরকারের কাছে অনুরোধ জানান। 

শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা বনি আমিন বলেন, ‘আমরা খবর পেয়ে চিত্রা নদীর পাড় থেকে পুরনো একটি তরবারি উদ্ধার করছি। তিনি ধারনা করেন এটি প্রাচীনকালের তরবারি হতে পারে। এই তরবারি বিষয়ে খুলনা অঞ্চলের প্রত্নতন্ত্র অধিদপ্তরকে জানানো হয়েছে তারা এসে পরবর্তী ব্যবস্থা নেবেন। এখন আমরা তরবারিটি হেফাজতে নিয়েছি।’

শালিখা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবু সাঈদ বলেন, নদী খননকালে যে তরবারিটি পাওয়া গেছে সেটি প্রত্নতন্ত্র বিভাগকে বুঝিয়ে দেওয়া হবে।