বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১২, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

জনদুর্ভোগ এড়াতে কর্মসূচিতে পরিবর্তন সাত কলেজ শিক্ষার্থীদের

জনদুর্ভোগ এড়াতে কর্মসূচিতে পরিবর্তন সাত কলেজ শিক্ষার্থীদের

ENTERTV


জনদুর্ভোগ এড়াতে কর্মসূচিতে পরিবর্তন সাত কলেজ শিক্ষার্থীদের

জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে ঘোষিত কর্মসূচিতে পরিবর্তন এনেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী সায়েন্সল্যাব এলাকায় যাওয়ার পরিবর্তে তারা ঢাকা কলেজের মূল ফটকের সামনে মঞ্চ তৈরি করছেন।


সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঢাকা কলেজের মূল ফটকের বাম পাশে অস্থায়ী মঞ্চ নির্মাণ কাজ চলছে। তার পাশেই অবস্থান কর্মসূচি পালন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। মঞ্চের চারপাশে ব্যানার-ফেস্টুন টানানোর কার্যক্রমও চলমান। একইসঙ্গে কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে, সাধারণ মানুষের চলাচলেও তেমন কোনো ভোগান্তি দেখা যায়নি।

ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ব্লক কর্মসূচি থেকে সরে এসেছে। একইসঙ্গে সায়েন্সল্যাব এলাকায় অধ্যাদেশ মঞ্চ স্থাপনের পরিকল্পনাও পরিবর্তন করা হয়েছে। জনজীবনে ভোগান্তি না ঘটিয়ে শান্তিপূর্ণ ও সৃজনশীল কর্মসূচির মাধ্যমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির যৌক্তিকতা তুলে ধরাই তাদের লক্ষ্য বলে জানান তিনি।