সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বৃদ্ধ বয়সে শৈশবে ফেরার দিন ‎চকরিয়া  প্রবীণদের মিলনমেলা

বৃদ্ধ বয়সে শৈশবে ফেরার দিন ‎চকরিয়া  প্রবীণদের মিলনমেলা

বৃদ্ধ বয়সে শৈশবে ফেরার দিন ‎চকরিয়া  প্রবীণদের মিলনমেলা

‎মোরশেদ আলম, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া বরইতলীতে গ্রিণ লাইট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত প্রবীণদের মিলনমেলায় চোখ ভিজেছে আবেগে

‎বয়সের ভারে নুয়ে পড়া শরীর, কপালে সময়ের ভাঁজ, তবু একদিনের জন্য সবকিছু ছাপিয়ে ফিরে এলো হারিয়ে যাওয়া শৈশব। বহু বছর পর আবার একসাথে বসে হাসি, গল্প, খেলাধুলা আর স্মৃতিচারণে মেতে উঠলেন দেড় শতাধিক প্রবীণ। চকরিয়া  উপজেলার বরইতলী ইউনিয়ন পহরচাঁদা  গ্রামে আয়োজন করা হলো ব্যতিক্রমী এক প্রবীণ মিলনমেলা।


‎সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকেই গ্রামের পরিবেশ বদলে যায়। ফুল আর ভালোবাসায় প্রবীণদের বরণ করে নেয় তরুণ প্রজন্ম। চোখে চোখে মিশে যায় দুই প্রজন্মের আবেগ। নীরবতা ভেঙে চারদিকে ছড়িয়ে পড়ে হাসি আর গল্পের ঝর্ণাধারা।

‎এই ব্যতিক্রমী আয়োজনের সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে যখন গ্রামের প্রবীণদের বিশেষ সম্মাননা দেওয়া হয়। তার হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট। অত্র সংগঠনের চেয়ারম্যান ছালেকুজ্জামান  মেলার উদ্বোধন করেন। বয়স যেন তখন তার কাছে হার মানে।

‎গ্রিন লাইট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত  অনুষ্ঠানে এই মেলায় অংশ নেন এলাকার প্রায় দেড় শতাধিক প্রবীণ পুরুষ। বহু বছর পর হারিয়ে যাওয়া শৈশবের বন্ধুকে কাছে পেয়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন। কেউ শোনান স্কুলজীবনের গল্প, কেউবা খুলে ধরেন যৌবনের স্মৃতির ঝাঁপি।

‎মেলার অংশ হিসেবে ছিল নানান খেলাধুলা। বয়স ভুলে প্রাণ খুলে খেলায় মেতে ওঠেন প্রবীণরা। দেখে মনে হচ্ছিল সময় থমকে গেছে, ফিরে এসেছে শৈশবের সেই আড্ডা।