শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বক্তব্য দিতে গিয়ে স্ট্রোকে জামায়াত নেতার মৃত্যু

বক্তব্য দিতে গিয়ে স্ট্রোকে জামায়াত নেতার মৃত্যু

বক্তব্য দিতে গিয়ে স্ট্রোকে জামায়াত নেতার মৃত্যু

 

কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর সংগ্রামী আমির মাওলানা আবুল হাসেম সাহেব বক্তব্য প্রদানকালে হঠাৎ স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। তিনি দেশবরেণ্য ইসলামী বক্তা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-৩ আসনের মনোনীত এমপি পদপ্রার্থী মুফতি আমির হামজার হত্যা  হুমকির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করছিলেন।

 

 

বক্তব্য চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উপস্থিত নেতাকর্মীরা দ্রুত তাঁকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে অবস্থিত মান্নান হার্ট কেয়ার হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

 

 

তাঁর আকস্মিক মৃত্যুতে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। নেতাকর্মীরা বলেন, মরহুম মাওলানা আবুল হাসেম সাহেব ছিলেন একজন ত্যাগী, আদর্শবাদী ও সংগ্রামী নেতা। তাঁর মৃত্যুতে সংগঠন একজন অভিভাবকতুল্য নেতাকে হারালো।

 

 

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সংগঠনের সকলকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন।

 

কুষ্টিয়া প্রতিনিধি: মীর রকিবুল ইসলাম