শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিয়ের প্রলোভনে সম্পর্ক, অন্যত্র বিয়ে: শ্রীপুরে দুদিন ধরে অনশনে এক সন্তানের জননী

বিয়ের প্রলোভনে সম্পর্ক, অন্যত্র বিয়ে: শ্রীপুরে দুদিন ধরে অনশনে এক সন্তানের জননী

বিয়ের প্রলোভনে সম্পর্ক, অন্যত্র বিয়ে: শ্রীপুরে দুদিন ধরে অনশনে এক সন্তানের জননী


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক সন্তানের জননীকে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করে পরে অন্যত্র বিয়ে করার অভিযোগ উঠেছে রাকিব (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ ও বিয়ের দাবিতে ভুক্তভোগী তরুণী গত দুই দিন ধরে অভিযুক্তের বাড়িতে অনশন করছেন।


ভুক্তভোগীর নাম মোছা. ফারজানা আক্তার পাপিয়া (২০)। ঘটনাটি ঘটেছে উপজেলার বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মাইন উদ্দিন বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত রাকিব বর্তমানে পলাতক রয়েছে।


অভিযোগ সূত্রে জানা যায়, একটি কারখানায় একসঙ্গে কাজ করার সুবাদে ফারজানা ও রাকিবের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্থানীয়দের দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রাকিব একাধিকবার ফারজানার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে প্রতিশ্রুতি ভঙ্গ করে গোপনে অন্যত্র বিয়ে করেন তিনি।


ভুক্তভোগীর অভিযোগ, বিয়ের জন্য চাপ দিলে রাকিব নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। বিষয়টি জানাজানি হলে দুই পরিবারের মধ্যে একাধিকবার আলোচনা হলেও কোনো সমাধান হয়নি। এর মধ্যেই রাকিব ফারজানাকে না জানিয়ে অন্যত্র বিয়ে করেন। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। গত ১৮ জানুয়ারি সকাল থেকে বিয়ের দাবিতে রাকিবের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন ফারজানা।


স্থানীয় বাসিন্দারা জানান, রাকিব পূর্বেও একাধিক নারীর সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা করেছেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি তার নতুন স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে অবস্থান করছেন।


ভুক্তভোগীর বাবা মাইন উদ্দিন বলেন, প্রেমের সম্পর্কের পর শারীরিক সম্পর্ক স্থাপন হয় এবং একপর্যায়ে গর্ভপাতের ঘটনাও ঘটে। বর্তমানে রাকিব ও তার পরিবার বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। মেয়ের নিরাপত্তা ও সামাজিক সম্মান রক্ষায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, লিখিত অভিযোগ এখনো হাতে পাননি। অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।