শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালদ্বীপ বি এন পির উদ্যোগে জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত।

মালদ্বীপ বি এন পির উদ্যোগে জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত।

মালদ্বীপ বি এন পির উদ্যোগে জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত।

মালদ্বীপে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় গতকাল সোমবার রাত ১০ টায় মালদ্বীপের রাজধানীতে একটি হোটেলে আলোচনা দোয়া ও কেক কাটার মাধ্যমে  উদযাপন করা হয়েছে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ শাখা বি এন পির সভাপতি মোঃ খলিলুর রহমান। এ সময় জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেন,মোহাম্মদ ফারুক হোসেন, মোহাম্মদ মোক্তার হোসেন, আলমগীর মজুমদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম।


 সহ সভাপতি ও সাংবাদিক মোঃ এমরান হোসেনের সঞ্চালনায় আলোচনার সভায় আরো উপস্থিত ছিলেন  যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান কালাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহাজী, সহ-প্রচার সম্পাদক মোঃ পিয়াস ইসলাম, দপ্তর সম্পাদক ওমর ফারুক অনিক  স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজুর রহমান সহ বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।সভায় সভাপতি মোঃ খলিলুর রহমান সহ বক্তারা তাদের বক্তব্যে শহীদ জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা, রাষ্ট্রগঠন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।তারা আরও বলেন শহীদ জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক। তাঁর আদর্শ আজও জাতিকে অনুপ্রাণিত করে।

 


 অনুষ্ঠানের শেষ পর্যায়ে জিয়াউর রহমান ও মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ মোনাজাত পরিচালনা করেন মালদ্বীপ বিএনপি'র ধর্মবিষয়ক সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ্ এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি