সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধায় মাদরাসা সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

গাইবান্ধায় মাদরাসা সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

গাইবান্ধায় মাদরাসা সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ


গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইসবপুর দ্বি-মূখী ইসলামীয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহা. রেজাউল করিমের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তিনি প্রায় দুই মাস প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকার পর ১৮ জানুয়ারি একইদিনে ১৮ কার্যদিবসের স্বাক্ষর করেছেন।

 

স্থানীয়রা জানায়, সুপার রেজাউল করিম মাদরাসার ম্যানেজিং কমিটি গোপনে গঠন, শিক্ষকদের বেতন স্কেল বৃদ্ধির নামে টাকা গ্রহণ, জেনারেল ফান্ডের অর্থ আত্মসাৎ এবং একাধিক শিক্ষক-কর্মচারীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জড়িত। এছাড়া তার ছেলে তানভীরুল ইসলামকে ২০২৫ সালে এসএসসি ও দাখিল পরীক্ষায় প্রক্সির মাধ্যমে পাশ করানো হয়েছে এবং তাকে মাদরাসায় কর্মচারী হিসেবে নিয়োগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

 

অভিভাবক কুদ্দুস শেখ বলেন, সুপারের বিরুদ্ধে বিভিন্ন দফতরে অভিযোগ করা এবং বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি আয়োজনের পরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টো, সুপার প্রতিবাদকারীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে তাদের ফাঁসানোর চেষ্টা করেছেন। তিনি সুপারের অপসারণ দাবি করেন।

 

উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার হারুন অর রশিদ বলেন, মাদরাসার নিয়মিত ম্যানেজিং কমিটি বিধিবর্হিভূতভাবে গঠন করা হয়েছে এবং অভিযোগের সঠিকতা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে।

গাইবান্ধা জেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান বলেন, একইদিনে ১৮ কার্যদিবসের স্বাক্ষর দেওয়া সুপার কর্তৃক কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং তার দুর্নীতির বিষয়গুলো খতিয়ে দেখা হবে।