শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘বিএনপি ক্ষমতায় গেলে কড়াইলবাসীর জন্য ভবন নির্মাণ করা হবে’

‘বিএনপি ক্ষমতায় গেলে কড়াইলবাসীর জন্য ভবন নির্মাণ করা হবে’

‘বিএনপি ক্ষমতায় গেলে কড়াইলবাসীর জন্য ভবন নির্মাণ করা হবে’

কড়াইলবাসীর থাকার কষ্ট দূর করতে উঁচু উঁচু ভবন নির্মাণ করা হবে বলে অঙ্গীকার করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি যেকোনো বিপদে-আপদে কড়াইলবাসীর পাশে থাকারও অঙ্গীকার করেছেন তিনি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কড়াইলবাসী আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত হয়ে এ অঙ্গীকার করেছেন তারেক রহমান। দোয়া মাহফিলে তার সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

দোয়া-মোনাজাতের আগে তারেক রহমান বলেন, যেই মা-বোনদের ফ্রি শিক্ষার ব্যবস্থা বেগম খালেদা জিয়া করে দিয়েছিলেন, সেই মা-বোনদের অর্থনৈতিকভাবে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই।

সেই জন্য ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। কিন্তু সকল কিছু নির্ভর করবে একমাত্র রাব্বুল আলামিনের রহমের ওপরে। আমরা যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ হচ্ছে রহমানুর রাহিম। আল্লাহ যদি আমাদের তৌফিক দেন, আল্লাহ যদি আমাদের রহম করেন, তাহলেই একমাত্র আমাদের কাজে সফল হব, বলেন তিনি।

 

তারেক রহমান আরো বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ সুযোগ দিলে আপনারা যে থাকার কষ্ট করছেন, সেই কষ্ট ধীরে ধীরে সমাধান করতে চাই। এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই। এইখানে যে মানুষগুলো থাকেন, তাদের নামে রেজিস্ট্রি করে ছোট ছোট ফ্ল্যাট করব, সেই ফ্ল্যাটগুলো আমরা তাদের নামে দিতে চাই।

 

পাশাপাশি বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে বলেও এ সময় জানান বিএনপি চেয়ারম্যান।