মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা

মাগুরায় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা

মাগুরায় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফল করতে, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে মাগুরায় জেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০ টায় মাগুরা জেলা অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক রাষ্ট্রদূত (অব.) ও বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। প্রধান অতিথির বলেন, “গণভোট একটি রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক দায়িত্ব,এখানে কোনো অবহেলা বা গাফিলতির সুযোগ নেই। জনগণের সচেতন অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, আমরা সবাই ‘হ্যাঁ’ ভোট দেবো এবং সবাইকে ‘হ্যাঁ’ ভোট দিতে আহ্বান জানাবো-এটাই আমাদের অঙ্গীকার।”


মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মনিরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবির, পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।


বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সফল করতে ব্যাপক প্রচার-প্রচারণা, জনসম্পৃক্ততা ও ভোটারদের মধ্যে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে মাঠপর্যায়ে প্রশাসনের কার্যক্রম আরও জোরদার করা হবে। এর আগে সকাল ৯টায় সদর উপজেলা পরিষদ চত্বরে ছাত্র-ছাত্রী ও গ্রাম পুলিশের সদস্যদের সঙ্গে

 

পৃথক মতবিনিময় করেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সেখানে তিনি স্পষ্টভাবে বলেন, “গ্রামপুলিশদের ঘরে ঘরে গিয়ে গণভোটের গুরুত্ব বোঝাতে হবে। কোনো ভোটার যেন অজ্ঞাত বা বিভ্রান্ত না থাকে।” জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, “গণভোট ২০২৬-সঠিক সিদ্ধান্ত আপনার হাতে” এই স্লোগানকে সামনে রেখে জেলার প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে সভা, মতবিনিময় ও জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হবে।

প্রশাসন দৃঢ়ভাবে জানায়, গণভোটে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতেই বিভিন্ন উদ্যোগ এবং প্রয়োজনে বিস্তৃত কর্মসূচি গ্রহণ করা হবে।

 

জসীম উদ্দীনঃ মাগুরা প্রতিনিধিঃ