শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: তিনটি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার

নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: তিনটি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার

নোয়াখালীতে  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: তিনটি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার

নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের চর বালুয়া ৬ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে থানা পুলিশ।

 

২০ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যার
 দিকে কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিমের নেতৃত্বে এসআই সুমন চন্দ্র দাস সহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি বাড়ি থেকে দুইটি দেশীয় তৈরি এক নলা বন্দুক একটি এলজি এবং ২০ রাউন্ড বন্দুকের তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, অভিযানের সময় বাড়িতে অবস্থান করা নুরুজামান (৩০) নামের এক যুবক কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

এ বিষয়ে কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল হাকিম বলেন, চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব আগ্নেয়াস্ত্র মজুদ করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।


মোঃ আরিফ হোসেন। 
নোয়াখালী প্রতিনিধি।