শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালদ্বীপে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রতন কে সংবর্ধনা।

মালদ্বীপে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রতন কে সংবর্ধনা।

মালদ্বীপে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রতন কে সংবর্ধনা।


কিশোরগঞ্জ জেলার জাতীয়তাবাদী আইনজীবী সমিতির পাঁচবারের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতনকে মালদ্বীপে আগমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন,অষ্টগ্রাম উপজেলার জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম মালদ্বীপ শাখা।


সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি ও ব্যবসায়ী মোঃ খলিলুর রহমান।


গতকাল স্থানীয় সময় রাত আটটায়  রাজধানী মালের কামানা মালান অডিটোরিয়ামে অষ্টগ্রাম উপজেলার জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম মালদ্বীপ শাখার সভাপতি নুর হোসাইন পারভেজের সভাপতিত্বে মালদ্বীপ বিএনপির সহ-সভাপতি এমরান হোসেন তালুকদার ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মালদ্বীপ শাখা বি এন পির  সহ-সভাপতি আলতাফ হোসেন,মো. ফারুক, মোক্তার হোসেন, যুগ্ম সম্পাদক রবিউল আলম,জাকির হোসেন,জামাল খান প্রমুখ।সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন এবং মালদ্বীপ বিএনপি ও অষ্টগ্রাম উপজেলার জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক কৌশল, দলীয় ঐক্য এবং ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।এসময় প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগ ও পোস্টাল বেলটে ভোটদান প্রক্রিয়া সম্পর্কেও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উভয়ের মধ্যে মতবিনিময় হয়।

 


সংক্ষিপ্ত আলোচনা শেষে অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতনকে সন্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান উপস্থিত নেতাকর্মীরা। অনুষ্ঠানে মালদ্বীপ বি এন পি ও সহযোগী সংগঠন,যুবদল স্বেচ্ছাসেবক দল এবং মালদ্বীপস্থ অষ্টগ্রাম উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের অসংখ্য নেতাকর্মী ও মালদ্বীপ প্রবাসীরা উপস্থিত ছিলে। 

 

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি।