বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় চিত্রা নদী খননকালে পাওয়া তরবারি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর

মাগুরায় চিত্রা নদী খননকালে পাওয়া তরবারি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর

মাগুরায় চিত্রা নদী খননকালে পাওয়া তরবারি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর

 

বুধবার (২১ জানুয়ারি) খুলনা থেকে আগত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ফিল্ড অফিসার মোসা: আইরীন পারভীন, সহকারী কাস্টোডিয়ান শাহিন মিয়া (রবীন্দ্র স্মৃতি জাদুঘর) এবং আলোকচিত্র মুদ্রাকর মো. রায়হানের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তরবারিটি বুঝিয়ে দেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বনি আমিন।

মাগুরার শালিখা উপজেলার কাদিরপাড়া এলাকায় চিত্রা নদী খননকালে রোববার মুঘল আমলের একটি প্রায় ৪ ফুট লম্বা ও ২ কেজি ওজনের ঐতিহাসিক তরবারি উদ্ধার হয়।  খননকালে এক্সকেভেটারের বাকেটে উঠে আসে এই মূল্যবান নিদর্শনটি। দীর্ঘদিন নদীর তলদেশে মাটিচাপা পড়ে থাকার কারণে তরবারিটি কাদামাটিতে ঢাকা ছিল।

নদী খননকাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মনির সরদার জানান, এক্সকেভেটারের বাকেটে উঠে আসা তরবারিটির বিষয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: বনি আমিনকে অবহিত করা হয়। তখন নিজে ঘটনাস্থলে গিয়ে তরবারিটি উদ্ধার করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার উপস্হিত হয়ে তরবারিটি হেফাজতে নিয়ে যায়।


শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বনি আমিন বলেন, চিত্রা নদী থেকে উদ্ধার হওয়া তরবারিটি প্রাচীন আমলের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঐতিহাসিক মূল্য থাকায় তরবারিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।


পরীক্ষা নিরীক্ষার পর এটির ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলেও তিনি জানান।

 

জসীম উদ্দীনঃ মাগুরা প্রতিনিধি