আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতীক ঘোষণা করা হয়। জেলার ছয়টি আসনের মধ্যে প্রথম ধাপে কিশোরগঞ্জ-১, ২ ও ৩ এবং দ্বিতীয় ধাপে কিশোরগঞ্জ-৪, ৫ ও ৬ আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর)
বিএনপি প্রার্থী মোহাম্মদ মাজহারুল ইসলাম পেয়েছেন -ধানের শীষ।
দশ দলীয় জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের হেদায়েত উল্লাহ হাদী পেয়েছেন -রিকশা।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. এনামুল হক -কাস্তে, বাসদ প্রার্থী মো. মাসুদ মিয়া -মই, বাসদ (মার্কসবাদী) প্রার্থী আলাল মিয়া -কাঁচি, খেলাফত মজলিসের আহমদ আলী -দেয়াল ঘড়ি, ন্যাশনাল পিপলস পার্টির তারেক মোহাম্মদ শহিদুল ইসলাম -আম এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম খান চুন্নু পেয়েছেন -মোরগ।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া)
বিএনপি প্রার্থী এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন পেয়েছেন -ধানের শীষ।
জামায়াতে ইসলামীর মো. শফিকুল ইসলাম- দাঁড়িপাল্লা, গণ অধিকার পরিষদের মোহাম্মদ শফিকুল ইসলাম -ট্রাক, ইসলামী আন্দোলনের মো. আবুল বাশার রেজওয়ান- হাতপাখা, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মো. বিল্লাল হোসেন- টেলিভিশন, জাতীয় পার্টির মোহাম্মদ আফজাল হোসেন ভূঁইয়া -লাঙল, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আনিসুজ্জামান খোকন -ময়ূর এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নুর উদ্দিন আহমেদ পেয়েছেন -মোটরসাইকেল।
কিশোরগঞ্জ-৩ (তাড়াইল–করিমগঞ্জ)
বিএনপি প্রার্থী ড. মুহাম্মদ ওসমান ফারুক পেয়েছেন -ধানের শীষ।
জামায়াতে ইসলামীর জেহাদ খান -দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলনের মোহাম্মদ আলমগীর হোসাইন -হাতপাখা, জাতীয় পার্টির আবু বক্কর সিদ্দিক লাল -লাঙ্গল , গণতন্ত্রী পার্টির দিলোয়ার হোসাইন ভূঁইয়া -কবুতর, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মোহাম্মদ আমিনুল ইসলাম -আম এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী একেএম আলমগীর পেয়েছেন -ফুটবল।
কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম)
বিএনপি প্রার্থী মো. ফজলুর রহমান পেয়েছেন ধানের- শীষ।
জামায়াতে ইসলামীর মো. রোকন রেজা শেখ -দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলনের বিল্লাল আহমেদ মজুমদার -হাতপাখা, ন্যাশনাল পিপলস পার্টির জয়নাল আবদিন- আম, ইনসানিয়াত বিপ্লবের নুরুল ইসলাম -আপেল, বাংলাদেশ খেলাফত মজলিসের খায়রুল ইসলাম ঠাকুর -রিকশা, স্বতন্ত্র প্রার্থী শাহিন রেজা চৌধুরী -ঘোড়া এবং একমাত্র নারী স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির পেয়েছেন -ফুটবল।
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর–নিকলী)
বিএনপি প্রার্থী সৈয়দ এহসানুল হুদা পেয়েছেন -ধানের শীষ।
জামায়াতে ইসলামীর মো. রমজান আলী -দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলনের মো. দেলাওয়ার হোসাইন -হাতপাখা, জাতীয় পার্টির মো. মাহবুবুল আলম -লাঙল, বাংলাদেশ মুসলিম লীগের মো. সাজজাদ হোসেন -হারিকেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. অলিউল্লাহ -মোমবাতি, স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল -হাঁস এবং স্বতন্ত্র প্রার্থী এএইচএম কাইয়ুম (হাসনাত কাইয়ুম) পেয়েছেন -হরিণ।
কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর)
বিএনপি প্রার্থী মো. শরীফুল আলম পেয়েছেন -ধানের শীষ।
ইসলামী আন্দোলনের মো. মুসা খান -হাতপাখা, বাংলাদেশ খেলাফত মজলিসের আতাউল্লাহ আমিন -রিকশা, জাতীয় পার্টির মো. আয়ুব হোসেন -লাঙল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ডা. মো. হাবিল মিয়া -কাস্তে, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. নজরুল ইসলাম -আম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. রুবেল হোসেন -মোমবাতি, গণ ফোরামের শাফিউদ্দিন আহমেদ -উদীয়মান সূর্য এবং ইনসানিয়াত বিপ্লবের নাঈমুল হাসান পেয়েছেন -আপেল প্রতীক।
মোঃ-মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।
