রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে রহস্যজনক ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল সরকারি ওষুধ ও সরঞ্জাম

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে রহস্যজনক ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল সরকারি ওষুধ ও সরঞ্জাম

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে রহস্যজনক ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল সরকারি ওষুধ ও সরঞ্জাম

পটুয়াখালীর গলাচিপা ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাসপাতালের স্টোর রুমে আগুনে পুড়ে গেছে সরকারি ওষুধ, গুরুত্বপূর্ণ খাতাপত্র ও বিভিন্ন সার্জিক্যাল যন্ত্রপাতি। এতে রোগীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

বৃহস্পতিবার ভোর আনুমানিক পাঁচটার দিকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত স্টোর রুমে রহস্যজনকভাবে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে পুরো হাসপাতাল এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

 

আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়তেই রোগী ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ দেখা দেয়। নিরাপত্তার কথা বিবেচনায় রোগীদের হাসপাতাল কমপ্লেক্সের বাইরে পুকুর পাড় এলাকায় আশ্রয় নিতে দেখা যায়।

ঘটনার খবর পেয়ে গলাচিপা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট এবং দশমিনা ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ প্রসঙ্গে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাক্তার মো. মেজবাহ উদ্দিন বলেন, “সকাল পাঁচটার দিকে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। স্টোর রুমে গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার জন্য সংরক্ষিত সরকারি ওষুধ, সার্জিক্যাল যন্ত্রপাতি ও জরুরি রেজিস্ট্রারসহ গুরুত্বপূর্ণ মালামাল রাখা ছিল। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা সম্ভব হয়নি।”

 

এ বিষয়ে গলাচিপা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের সাব অফিসার ও ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. কামাল হোসেন বলেন, “গলাচিপা ফায়ার স্টেশনের দুইটি এবং দশমিনা ফায়ার স্টেশনের একটি ইউনিট প্রায় দুই ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণের পর আমরা তদন্ত কার্যক্রম চালাচ্ছি।”

আগুনের ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে সেনাবাহিনীর টহল টিম ও পুলিশ মোতায়েন রয়েছে। হাসপাতালের চিকিৎসা কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব জানতে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।#

 বার্তা প্রেরক 
 রাকিবুল হাসান 
গলাচিপা পটুয়াখালী