শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

আড়াইবাড়ি দরবার শরীফ জিয়ারত করে দাড়িপাল্লার গণসংযোগ শুরু

আড়াইবাড়ি দরবার শরীফ জিয়ারত করে দাড়িপাল্লার গণসংযোগ শুরু

আড়াইবাড়ি দরবার শরীফ জিয়ারত করে দাড়িপাল্লার গণসংযোগ শুরু

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার আড়াইবাড়ি দরবার শরীফ জিয়ারতের মাধ্যমে দাড়িপাল্লা প্রতীকের নির্বাচনী গণসংযোগ কার্যক্রম শুরু করেছেন।

 


বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আড়াইবাড়ি দরবার শরীফে উপস্থিত হন। এ সময় তিনি দরবার শরীফের সম্মানিত পীর সাহেব মরহুম মাওলানা আবু সাঈদ আজগর আহমদ, মরহুম আল্লামা গোলাম হাক্কানী ও মরহুম মাওলানা গোলাম সারওয়ার সাঈদী (রহ.)-এর কবর জিয়ারত করেন এবং দেশ, জাতি ও নির্বাচনী সাফল্য কামনায় বিশেষ মোনাজাত করেন।


জিয়ারত ও মোনাজাত শেষে তিনি আড়াইবাড়ি এলাকাসহ আশপাশের বিভিন্ন স্থানে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন আড়াইবাড়ি সাঈদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা আমিনুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, দ্বীন ইসলাম ভূঁইয়া, বিশিষ্ট সাংবাদিক আব্দুল হান্নান, কসবা উপজেলা জামায়াতের সেক্রেটারি গোলাম সারওয়ার, আমীর হোসেন সাঈদী, আবুল বাসার সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।

 


গণসংযোগকালে আতাউর রহমান সরকার বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। দাড়িপাল্লা প্রতীক সেই আদর্শেরই প্রতীক।

 শাহ মোহাম্মদ ফুরকানুল ইসলাম. ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি