বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নোয়াখালীতে যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী রমিজ ও তার পিতা আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

নোয়াখালীতে যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী রমিজ ও তার পিতা আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

নোয়াখালীতে যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী রমিজ ও তার পিতা আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

 নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে পুলিশের যৌথ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের শীর্ষ সর্দার মো. রমিজ এবং তার পিতা মো. আমিনুল হককে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় নোয়াখালী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

 তিনি জানান, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সুধারাম মডেল থানা পুলিশের সমন্বয়ে আন্ডারচর ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামের আবুল কাশেমের বসতবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ভূমি দস্যু মো. রমিজকে একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি দোনালা পাইপগান এবং পাঁচ রাউন্ড কার্তুজসহ আটক করা হয়। একই অভিযানে তার পিতা মো. আমিনুল হককেও গ্রেফতার করা হয়।
 
পুলিশের তথ্যমতে, গ্রেফতার হওয়া মো. রমিজের বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ মোট ১৮টি মামলা রয়েছে। এর মধ্যে সাতটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এবং আন্তঃজেলা ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন।

এছাড়া তার পিতা মো. আমিনুল হকের বিরুদ্ধেও হত্যা ও ডাকাতিসহ আটটি মামলা রয়েছে, যার মধ্যে ছয়টিতে গ্রেফতারি পরোয়ানা ছিল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিয়াক আকবর, সুধারাম মডেল থানার ওসি তৌহিদুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার ওসি আশরাফ উদ্দিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ আরও জানায়, মো. রমিজের বিরুদ্ধে অস্ত্র আইনে সুধারাম মডেল থানায় নতুন একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হবে।

মোঃ আরিফ হোসেন। 
নোয়াখালী সদর উপজেলা প্রতিনিধি।