শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

সিটি ইউনিভার্সিটির আন্তর্জাতিক আয়োজনে হাদি ভাইয়ের স্মৃতিতে বাংলাদেশি সংস্কৃতির বিশেষ উপস্থাপনা

সিটি ইউনিভার্সিটির আন্তর্জাতিক আয়োজনে হাদি ভাইয়ের স্মৃতিতে বাংলাদেশি সংস্কৃতির বিশেষ উপস্থাপনা

সিটি ইউনিভার্সিটির আন্তর্জাতিক আয়োজনে হাদি ভাইয়ের স্মৃতিতে বাংলাদেশি সংস্কৃতির বিশেষ উপস্থাপনা

মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে আয়োজিত এক আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশি সংস্কৃতি ও ইতিহাস তুলে ধরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে মালয়েশিয়ায় বাংলাদেশি ইউথদের জনপ্রিয় সংগঠন বাংলাদেশি ইউথ এলায়েন্স মালেশিয়া (বিয়াম)। এ আয়োজনে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় প্রয়াত হাদি ভাইয়ের স্মৃতি সংরক্ষণ ও তার অবদানকে সম্মান জানানোর বিষয়ে।

 

অনুষ্ঠানে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, রাশিয়া, সৌদি আরব, মিশর, ইরানসহ মোট ২৭টি দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রায় ১২টি দেশের সাংস্কৃতিক বুথ স্থাপন করা হয়। বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, প্রফেসর ড. রোজনিজাহ বিনতি শারী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রফেসরবৃন্দ।

এই আয়োজনে অংশগ্রহণকারী প্রতিটি দেশ নিজ নিজ সংস্কৃতি তুলে ধরতে গান, নৃত্য, সাংস্কৃতিক পরিবেশনা এবং জাতীয় খাবার প্রদর্শন করে। এর মধ্যে বাংলাদেশি বুথটি দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে।

বিয়াম সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টারের নেতৃত্বে বাংলাদেশি ইউথ শিক্ষার্থীরা তাদের বুথে বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি, মুক্তিযুদ্ধের ইতিহাস, ২৪-এর গণঅভ্যুত্থান এবং প্রয়াত হাদি ভাইয়ের স্মৃতিকে গুরুত্ব দিয়ে উপস্থাপন করেন। বুথে হাদি ভাইয়ের জীবন, আদর্শ ও বাংলাদেশি কমিউনিটির প্রতি তার অবদান তুলে ধরতে আলাদা অংশ রাখা হয়, যা উপস্থিত দর্শনার্থীদের আবেগঘন করে তোলে।


এ বিষয়ে বিয়ামের কেন্দ্রীয় সেক্রেটারি এবং সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টারের পরিচালক এমডি রফিকুল জানান,
“হাদি ভাই আমাদের ইউথদের জন্য অনুপ্রেরণা। তার স্মৃতি ও আদর্শ নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই আমরা এই আন্তর্জাতিক মঞ্চে তাকে বিশেষভাবে স্মরণ করেছি।”

অনুষ্ঠানে বাংলাদেশি বুথে নবীন শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন বিয়ামের কেন্দ্রীয় প্রেসিডেন্ট বশির ইবনে জাফরসহ কেন্দ্রীয় কমিটির সদস্যরা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিয়াম সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টারের ২৬তম সেশনের প্রেসিডেন্ট মোহাইমিনুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট নিবিড়, সেক্রেটারি রাশেদ, জয়েন্ট সেক্রেটারি সাফিউল, সহ-পরিচালক সুমাইয়া, সাংস্কৃতিক সেক্রেটারি তামিম, দপ্তর সম্পাদক মোস্তাফিজসহ চ্যাপ্টারের অন্যান্য সদস্যবৃন্দ।


এমডি রফিকুল 
মালেশিয়া