শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

হাতিয়ায় পাড়ায় মহল্লায় নৌ-বাহিনীর সতর্ক অবস্থান

হাতিয়ায় পাড়ায় মহল্লায় নৌ-বাহিনীর সতর্ক অবস্থান

হাতিয়ায় পাড়ায় মহল্লায় নৌ-বাহিনীর সতর্ক অবস্থান

নোয়াখালী হাতিয়ায় আইন শৃংখলা রক্ষায় মাঠে নেমেছে নৌ-বাহিনী।  বাহিনীর একাধিক টিম প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত  প্রত্যান্ত অঞ্চলে মহড়া দিচ্চেন। সন্ধ্যার পর ও বিভিন্ন সড়কে  টহল দিতে দেখা যায় এই বাহিনীকে।


হাতিয়া একটি বিচ্চিন্ন দ্বীপ এলাকা হওয়ায় এখানে পুলিশ ও কোষ্টগার্ডের সাথে

 নৌ-বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়। গত বছর ৫ আগষ্ট সরকার  পরিবর্তনের পর থেকে হাতিয়াতে নৌ-বাহিনী অবস্থান করছে। দ্বীপ সরকারি কলেজের একটি ছাত্রাবাসে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে তারা তাদের কার্যক্রম চালিয়ে আসছে।


 তবে নির্বাচনকে সামনে রেখে এই বাহিনীর সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। ২০ জানুয়ারী হাতিয়াতে অতিরিক্ত নৌ-বাহিনী নিয়োগ করা হয়েছে। প্রতিদিন বাহিনীর সদস্যরা হাতিয়ার নলচিরা ঘাট থেকে শুরু করে নিঝুমদ্বীপ পর্যন্ত টহল দিচ্চেন। কখনো গাড়ীতে কখনো পায়ে হেটে তারা দায়িত্ব পালন করছে।


ইতিমধ্যে নৌ- বাহিনীর সদস্যরা হাতিয়াতে অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেফতার ও অপারেশন ডেভিল হান্টে গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করে আসছে।