ফেনী সমিতি কক্সবাজার এর বার্ষিক সাধারণ সভা ও পারিবারিক মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি শুক্রবার দিনব্যাপী ফেনী সমিতি কক্সবাজার এর বার্ষিক সাধারণ সভা ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়।
দিনের প্রথমাংশে কক্সবাজার ইন্টারন্যাশনাল এমিউজমেন্ট পার্কে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় বিগত বছরের সমিতির কর্মকাণ্ড এবং আর্থিক প্রতিবেদন পেশ করা হয়। সভায় উপদেষ্টা এস এম হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত নির্বাচন কমিটির মাধ্যমে মো: আবু তৈয়ব কে সভাপতি ও ঝুমুর কর্মকারকে সাধারণ সম্পাদক এবং মো: আবু সাঈদকে সাংগঠনিক সম্পাদক করে করে ২১ সদস্যের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়।
মধ্যাহ্ন ভোজের সমিতির সদস্যের সন্তানদের বিগত বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।এছাড়াও নারী, পুরুষ এবং শিশুদের জন্য বিভিন্ন খেলাধুলা এবং র্যাফল ড্র আয়োজনের মাধ্যমে দিনটি উপভোগ্য করে তোলা হয়।
