রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের অগ্নিকাণ্ড ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের অগ্নিকাণ্ড ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের অগ্নিকাণ্ড ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনায় গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.সাইফুল ইসলাম সাইফকে প্রধান করে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহিদ হোসেন চৌধুরী। গত ২২ জানুয়ারি তার স্বাক্ষরিত এক চিঠিতে এ তদন্ত কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধে তদন্ত প্রতিবেদন জেলা ম্যাজিস্ট্রেটের কাছে দাখিল করবেন। 


তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নোমান পারভেজ, গলাচিপা থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো, ছিদ্দিকুর রহমান তালুকদার, পটুয়াখালী স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (সিভিল) মো. অলিউর রহমান এবং গলাচিপা ফায়ার সার্ভিস ও

 

সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. কামাল হোসেন। তদন্ত কমিটি ইতিমধ্যে ঘটনাস্থল গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুম পরিদর্শন করেছেন। নিবীর তদন্তের জন্য তারা পারিপার্শ্বিক আরো কিছু বিষয় পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে। 


উল্লেখ্য, গত ২২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৫টার দিকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন লেগে ওষুধ, খাতাপত্র ও বিভিন্ন সার্জিক্যাল যন্ত্রপাতি পুড়ে যায়। খবর পেয়ে গলাচিপা ও দশমিনার ফায়ার স্টেশনের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

এদিকে শনিবার বেলা ১টায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও সিনিয়র সহকারী

সচিব (বিশ্বস্বাস্থ্য-২ শাখা) এর বিশেষ সহকারীর একান্ত সটিব মো. মহিউদ্দিন আল হেলাল। এসম তিনি অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া স্টোর রুমসহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিষয়ের খোঁজ খবর নেন। বিশেষ করে রোগীদের আবাসিক সমস্যা ও হাসপাতালে রোগ নির্ণয়ের বিভিন্ন

 

যন্ত্রপাতির খবর নেন। এসময় তিনি বলেন, আমারা চেষ্টা করছি আগামীতে এ স্বাস্থ্য কমপ্লেক্সটি আরো উন্নত করার জন্য। সরকার প্রান্তিক মানুষদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য সচেষ্ট রয়েছে। এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান, গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.সাইফুল ইসলাম সাইফ।

বার্তা প্রেরক 
 রাকিবুল হাসান