সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তোরণ–বিলবোর্ড স্থাপন: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এনসিপি প্রার্থী সারজিস আলমকে শোকজ।

তোরণ–বিলবোর্ড স্থাপন: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এনসিপি প্রার্থী সারজিস আলমকে শোকজ।

তোরণ–বিলবোর্ড স্থাপন: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এনসিপি প্রার্থী সারজিস আলমকে শোকজ।

 

পঞ্চগড়–১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী মো. সারজিস আলমের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে নির্বাচন কর্তৃপক্ষ। জেলা রিটার্নিং কর্মকর্তা ও পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান এ নোটিশ প্রদান করেন।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করে জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, গত ২৩ জানুয়ারি পঞ্চগড় চিনিকল মাঠে অনুষ্ঠিত ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভায় জোটপ্রধানকে স্বাগত জানিয়ে তোরণ, ব্যানার ও বিলবোর্ড স্থাপন করা হয়। নির্বাচন কর্তৃপক্ষের মতে, এ ধরনের কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫–এর বিধি ৭ (চ)–এর সুস্পষ্ট লঙ্ঘন।
নোটিশে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট জনসভা উপলক্ষে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে তোরণ নির্মাণে নিষেধাজ্ঞা দেওয়া হলেও সেই নির্দেশনা অমান্য করে তিনটি তোরণ নির্মাণ করা হয়। যা আচরণ বিধিমালার বিধি ১৩ (ক)–এর পরিপন্থী।
এ ছাড়া নির্বাচনী প্রচারণায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও বিধিমালা অনুসরণ করা হয়নি বলে অভিযোগ আনা হয়েছে। নোটিশে বলা হয়, আচরণবিধি অনুযায়ী প্রার্থীর ব্যবহৃত ফেসবুক আইডিসহ সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল না করেই প্রচারণা চালানো হয়েছে, যা বিধি ১৬ (ক) লঙ্ঘনের শামিল।
এ প্রেক্ষিতে উল্লিখিত অভিযোগের বিষয়ে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

 

মোহাম্মদ মাহাবুব আলম 
জেলা প্রতিনিধি