শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

সারাদেশে ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে: তারেক রহমান

সারাদেশে ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে: তারেক রহমান

সারাদেশে ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে: তারেক রহমান

বিএনপি ক্ষমতায় এলে সারাদেশে ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগের পরিকল্পনা থাকছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান-চট্টগ্রাম ডিভিশন’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এই তথ্য জানান।


অনুষ্ঠানে চট্টগ্রাম নগর ও আশপাশের এলাকা থেকে প্রায় অর্ধশত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাড়ে চারশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। যুবসমাজের ভাবনা, প্রত্যাশা ও রাষ্ট্রনীতি সংক্রান্ত মতামত শুনতে এই আয়োজন করা হয়েছে বলে বিএনপি জানিয়েছে।    

এক তরুণের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, স্বাস্থ্যখাতে রোগ প্রতিরোধেও মনোযোগ দেওয়া হবে। সারাদেশে এক লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে। তাদের বেসিক হেলথ ট্রেনিং প্রদান করা হবে। তারা গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি গিয়ে কাজ করবে। পরিকল্পনা অনুযায়ী, একজন বা দুইজন হেলথ কেয়ারার নির্দিষ্ট গ্রামের জন্য দায়িত্বপ্রাপ্ত হবেন। নিয়োগ স্থানীয়দের মধ্য থেকে নেওয়া হবে, যাতে স্থানীয়দের সঙ্গে তাদের আবেগ ও সম্পর্ক কাজে লাগানো যায়। হেলথ কেয়ারাররা বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করবেন এবং জীবনযাপনের নিয়ম ও শৃঙ্খলা সম্পর্কে মানুষকে শিক্ষা দেবেন। এ কর্মসূচিতে ৮০-৮৫ শতাংশ নারী নিয়োগ দেওয়া হবে। কারণ তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে তথ্য ও শিক্ষা দিতে পারবেন। এতে ধীরে ধীরে স্বাস্থ্য সুবিধা গ্রামাঞ্চলে পৌঁছাবে।

অন্যদিকে, নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার চট্টগ্রামে আগমনকে ঘিরে শহরের বিএনপি ও এর অঙ্গসংগঠনের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।