শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

এলডিসি উত্তরণে উচ্চ শুল্ক রাখা যাবে না, তাই কমানো হচ্ছে: এনবিআর চেয়ারম্যান

এলডিসি উত্তরণে উচ্চ শুল্ক রাখা যাবে না, তাই কমানো হচ্ছে: এনবিআর চেয়ারম্যান

এলডিসি উত্তরণে উচ্চ শুল্ক রাখা যাবে না, তাই কমানো হচ্ছে: এনবিআর চেয়ারম্যান


স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর শুল্কের উচ্চ হার রাখা যাবে না। সেই বাস্তবতা মাথায় রেখে ক্রমান্বয়ে শুল্কহার কমানো হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, রাজস্ব আদায় বাড়াতে গত দেড় বছরে শুল্ক বাড়ানো হয়নি; বরং জনস্বার্থ বিবেচনায় বেশ কিছু নিত্যপণ্যের শুল্কহার কমানো হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব ভবনে আন্তর্জাতিক কাস্টমস দিবস–২০২৬ পালন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন এনবিআর চেয়ারম্যান।

দিবসটি উপলক্ষে আগামীকাল সোমবার জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন কাস্টম হাউস ও কাস্টম স্টেশনে আলোচনা সভার আয়োজন করা হবে।

সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, শুধু দেশীয় কিছু শিল্পের সুরক্ষায় কিছু ক্ষেত্রে শুল্ক বৃদ্ধি করা হয়। এ ছাড়া বিশ্বের কোনো দেশেই এখন শুল্ক রাজস্ব আয়ের বড় উৎস নয়; বরং অবৈধ পণ্যের আমদানি বন্ধ করা ও মিথ্যা ঘোষণার মাধ্যমে অর্থ পাচার ঠেকানো শুল্ক বিভাগের প্রধান কাজ। গত ২০২৪–২৫ অর্থবছরে মোট রাজস্ব আয়ের মধ্যে শুল্কের অবদান ছিল ২৭ শতাংশ।

এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, বিদেশি সিগারেট ঠেকাতে বিমানবন্দরে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সেই সঙ্গে আন্ডার ও ওভার ইনভয়েসিং কঠোরভাবে দমন করা হবে বলে তিনি মন্তব্য করেন।

পণ্য খালাসে দীর্ঘসূত্রতার বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ৯০ শতাংশ মালামাল এক দিনে খালাস হয়ে যায়। তবে কিছু ক্ষেত্রে পণ্য পরীক্ষার বিষয় থাকলে বা গোয়েন্দা তথ্য থাকলে পণ্য আটকে রাখা হয়। কোনো ক্ষেত্রে দেখা যায়, কাপড়ের কথা বলে মাদক নিয়ে আসা হয়।

এদিকে পণ্য খালাস আরও সহজ করতে সফটওয়্যার তৈরি করা হচ্ছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডব্লিউসিও) ২৬ জানুয়ারিকে কাস্টমস দিবস হিসেবে ঘোষণা করেছে। বাংলাদেশও সংস্থাটির সদস্য হিসেবে দিবসটি পালন করে থাকে।