শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

কিশোরদের কান ধরে ওঠবস করানোর ঘটনায় সর্বমিত্র চাকমাকে শোকজ

কিশোরদের কান ধরে ওঠবস করানোর ঘটনায় সর্বমিত্র চাকমাকে শোকজ

কিশোরদের কান ধরে ওঠবস করানোর ঘটনায় সর্বমিত্র চাকমাকে শোকজ


কিশোরদের কান ধরে ওঠবস করানোর ঘটনায় সর্বমিত্র চাকমাকে শোকজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মাঠে খেলতে আসায় প্রায় একদল কিশোর ও তরুণকে কানে ধরে ওঠবস করানোর ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমাকে শোকজ নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রক্টর সাইফুদ্দীন আহমেদ জানান, সর্বমিত্র চাকমাকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তার জবাব পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
 
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের দক্ষিণ-পূর্ব কোণায় একদল কিশোরকে একটি সারিতে দাঁড় করিয়ে কান ধরে ওঠবস করানোর একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, লাঠি হাতে পায়চারি করে ঐ কিশোরদের কানে ধরে ওঠবস করাচ্ছেন ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা। পাশাপাশি আরেকটি ভিডিও ভাইরাল হয় যেখানে কেন্দ্রীয় মাঠের বাস্কেটবল কোর্টের পাশেও একইভাবে একদল কিশোরকে কান ধরে ওঠবস করাচ্ছেন সর্বমিত্র চাকমা। ভিডিওগুলো ছড়ানোর পর থেকেই শুরু হয়েছে সমালোচনা। এরই মধ্যে সোমবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন সর্বমিত্র চাকমা। পদত্যাগের কারণ হিসেবে ‘খেলার মাঠের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতা’ ও ‘প্রশাসনের স্থবিরতার অভিযোগের’ কথা তুলে ধরেছেন তিনি।