শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

দুই জয়ের পর ম্যানচেস্টার ইউনাইটেড শিবিরে চোটের হানা

দুই জয়ের পর ম্যানচেস্টার ইউনাইটেড শিবিরে চোটের হানা

দুই জয়ের পর ম্যানচেস্টার ইউনাইটেড শিবিরে চোটের হানা


দুই জয়ের পর ম্যানচেস্টার ইউনাইটেড শিবিরে চোটের হানা

অসাধারণ দুই জয়ের পর জোর একটা ধাক্কা লাগলো ম্যানচেস্টার ইউনাইটেড শিবিরে। এই দুই ম্যাচেই দারুণ দুইটি গোল করা প্যাট্রিক ডগু চোট পেয়ে ছিটকে গেছেন।

অন্তবর্তীকালীন কোচ মাইকেল ক্যারিক দায়িত্ব নেওয়ার পরই ঘুরে দাঁড়িয়েছে ইউনাইটেড। গত সপ্তাহে ম্যানচেস্টার ডার্বিতে ২-০ গোলে জয়ের পর, গত রবিবার আর্সেনালকে ৩-২ ব্যবধানে হারিয়েছে প্রিমিয়ার লিগের রেকর্ড চ্যাম্পিয়নরা।

আর্সেনালের বিপক্ষে শেষ সময়ের গোলে জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে অসাধারণ নৈপুণ্যে দলের দ্বিতীয় গোলটি করেছিলেন ডগু। ব্রুনো ফের্নান্দেসের সঙ্গে দুইবার বল দেওয়া-নেওয়া করে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে বল জালে পাঠান তিনি। পরে ম্যাচের ৮১তম মিনিটে তিনি কিছুটা খুড়িয়ে মাঠ ছেড়ে যান। কোচ ক্যারিকের মতে, ওটা ছিল ক্র্যাম্প। তবে আসলে চোট বেশ গুরুতর বলেই ধারণা করা হচ্ছে। যদিও সূত্রের বরাতে বিবিসি লিখেছে, তার চোটের সত্যিকারের অবস্থা এখনও মূল্যায়ন করা হচ্ছে।

দারুণ ছন্দে থাকা ডেনমার্কের এই ফুটবলার ফুল-ব্যাকের দায়িত্ব সামালানোর পাশাপাশি, ওপরে উঠে আক্রমণ গড়তেও পারদর্শী। খেলতে পারেন তিনি উইঙ্গার হিসেবেও। ক্যারিকের কোচিংয়ে তাকে উপরে উঠে খেলতেই বেশি দেখা যাচ্ছে। কোচের আস্থার প্রতিদানও তিনি দিচ্ছেন দারুণভাবে। কিন্তু দলটি যখন ঘুরে দাঁড়ানোর বার্তা দিচ্ছে, তখনই ডগুকে হারানো তাদের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, অন্তত কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন ২১ বছর বয়সী এই ফুটবলার।

আগামী মার্চের ফিফা উইন্ডোর আগে প্রিমিয়ার লিগে আরও আটটি ম্যাচ থেলবে ইউনাইটেড। এরপর ওই উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ খেলবে ডেনমার্ক। তাই ডগুর এই চোট ডেনমার্কের জন্যও হতে পারে দুর্ভাবনার কারণ।