শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

রুমিন ফারহানার প্রচারে অংশ নেওয়ায় সরাইলে বিএনপির কমিটি স্থগিত

রুমিন ফারহানার প্রচারে অংশ নেওয়ায় সরাইলে বিএনপির কমিটি স্থগিত

রুমিন ফারহানার প্রচারে অংশ নেওয়ায় সরাইলে বিএনপির কমিটি স্থগিত


ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে বিএনপি জোটের প্রার্থীর বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে সরাইল উপজেলার শাহজাদপুর ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি স্থগিত করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম সালাউদ্দিনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত মঙ্গলবার একই উপজেলার শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ ছয় নেতাকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করে উপজেলা বিএনপি।

দলীয় ও স্থানীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুরুর পর থেকেই শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির অধিকাংশ নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার নির্বাচনি প্রচারণায় সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার জেলা বিএনপির সহ-সভাপতি ও সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম বলেন, ‘ওই কমিটির অধিকাংশ সদস্য আমাদের দলীয় প্রার্থীর পক্ষে সন্তোষজনক ভূমিকা পালন করছেন না। অনেকেই দলীয় শৃঙ্খলাভঙ্গ করে ভিন্ন প্রার্থীর পক্ষে কাজ করেছেন। সবার জন্য সতর্কবার্তা হিসেবে কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। তারা যদি দলীয় শৃঙ্খলায় ফিরে আসেন, তাহলে ভবিষ্যতে কমিটি পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা হবে।’

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। তিনি খেজুর গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।