রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে অদিতি পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পালন করা হয়েছে।
বুধবার, ২৮ জানুয়ারি সাজেক অদিতি পাবলিক স্কুলে ছাত্র ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করেছেন, বাঘাইহাট জোনের জোন কমান্ডার লে: কর্নেল মো: তারেকুল ইমরান, পিএসসি,এছাড়াও উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর মো:সালমান সিদ্দিক, পিএসসি, ক্যাপ্টেন মো: শাহনেওয়াজ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, ৩৬ নং সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা, সাবেক চেয়ারম্যান নয়ন চাকমা, ০৪নং ওয়ার্ডের মেম্বার দয়াধন চাকমা,মহিলা মেম্বার সুমিতা চাকমা,মেম্বার হৃদয় চাকমা, কারবারি
এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা, কারবারি জ্যোতি লাল চাকমা, অদিতি পাবলিক স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মো: আনোয়ার হোসেন, বাঘাইহাট বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী আনোয়ার হোসেন, মো: রায়হান হোসেন, মো: বাবুল হোসেন, এলাকার প্রবীণ ব্যক্তি হৃদ বাবু চাকমা, বাজার সভাপতি নাজিম উদ্দীন এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাঘাইহাট জোনের আওতাধীন অদিতি পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত। বাচ্চাদের পড়াশোনার মান উন্নত করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো।আপনারা আপনাদের বাচ্চাদের নিয়মিত স্কুলে পাঠাবেন পাহাড়ি বাঙালি ভেদাভেদ ভুলে গিয়ে আমরা বাচ্চাদেরকে সুশিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তুলবো ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে
