শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিজিবির অভিযানে বাঘাইছড়িতে সাড়ে ৮ লক্ষ টাকার অবৈধ কাঠ জব্দ

বিজিবির অভিযানে বাঘাইছড়িতে সাড়ে ৮ লক্ষ টাকার অবৈধ কাঠ জব্দ

বিজিবির অভিযানে বাঘাইছড়িতে সাড়ে ৮ লক্ষ টাকার অবৈধ কাঠ জব্দ

বাঘাইছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালক করে পরিত্যক্ত অবস্থায় প্রায় সাড়ে ৮ লক্ষ টাকার অবৈধ গোল কাঠ জব্দ করে ২৭ বিজিবি মারিশ্যা জোন।

আজ বৃহস্পতিবার ২৯ জানুয়ারি মারিশ্যা জোন ২৭ বিজিবি'র পক্ষ থেকে এ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর অধিনায়কের নির্দেশক্রমে, রিভারঘাট পোষ্ট এর হাবিলদার মোঃ রুস্তম আলী এর নেতৃত্বে একটি টহল দল বাঘাইছড়ি উপজেলাধীন মোস্তফা কলোনী নামক এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন অবৈধ চোরাচালানী সেগুন কাঠ ১৯৬.৬৯ ঘনফুট আটক করতে সক্ষম হয়। আটককৃত কাঠের সিজার মূল্য ৮,৪৫,৭৬৭/- 

মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারী কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।