শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে কসবায় ভোটগ্রহণ কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে কসবায় ভোটগ্রহণ কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে কসবায় ভোটগ্রহণ কর্মকর্তাদের ব্রিফিং  অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) কসবা সরকারি বালক উচ্চবিদ্যালয়ে এ ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ আব্দুর রউফ এবং জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার।

 


সভায় সভাপতিত্ব করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ ছামিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কসবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিল কবির।
ব্রিফিংয়ে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের দায়িত্ব, আচরণবিধি, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা রক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি ভোটারদের নিরাপত্তা ও স্বচ্ছ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানটি কসবা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) এর আয়োজনে অনুষ্ঠিত হয়।