বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডাকাতির প্রস্তুতিকালে ৮ জন ডাকাত গ্রেফতার।

ডাকাতির প্রস্তুতিকালে ৮ জন ডাকাত গ্রেফতার।

ডাকাতির প্রস্তুতিকালে ৮ জন ডাকাত গ্রেফতার।

ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় সাভার মডেল থানার একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ৮ (আট) জন ডাকাতকে গ্রেফতার করেছে।

ইং ৩০/০১/২০২৬ খ্রি. তারিখ ভোর আনুমানিক ০৩.৩০ ঘটিকার সময়, সাভার মডেল থানাধীন বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর সাকিনস্থ গোল্ডস্টার গার্মেন্টস সংলগ্ন বাঁশঝাড়ে ১৫/১৬ জন ডাকাত ডাকাতির উদ্দেশ্যে সমবেত হলে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে ঘটনাস্থল থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সাভার মডেল থানার বিভিন্ন এলাকায় ও মহাসড়কে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানা:
১। মোঃ সানি মিয়া (৩৫)
২। মোঃ রাসেল মিয়া (৩২)
৩। মোঃ রিপন মিয়া (৩৩)
৪। মোঃ শাহিন মিয়া (৩১)
৫। মোঃ মাসুদ রানা (৩১)
৬। মোঃ সোহাবান মিয়া (২৩)
৭। মোঃ নুর নবী (২৭)
৮। মোঃ ইমন মিয়া (২৫)

উদ্ধারকৃত আলামতসমূহ:
০২টি লোহার তৈরি দা
০১টি লোহার তৈরি ছুরি
০১টি স্টিলের তৈরি চাইনিজ কুড়াল
০৩টি স্টিলের তৈরি সুইচ গিয়ার চাকু

এ ঘটনায় সাভার মডেল থানায় ডাকাতির প্রস্তুতি আইনে মামলা রুজু করা হয়েছে।