বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তাসনিয়া ফারিনের জন্মদিন আজ।

তাসনিয়া ফারিনের জন্মদিন আজ।

তাসনিয়া ফারিনের জন্মদিন আজ।


ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। ২০১৭ সালে মায়ের ইচ্ছায় 'আমরা আবার ফিরবো কবে' নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় তার অভিষেক হয়। তারপর অসংখ্য নাটক-টেলিফিল্মে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছে

২০১৮ সালে বিকাশের একটি বিজ্ঞাপনে কোটি বাঙালির প্রিয় নাম ক্রিকেটার মাশরাফির সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি। একই বছর ফারিন অভিনীত ভালোবাসা দিবসে ‘এক্স বয়-ফ্রেন্ড’ নাটকটি বেশ পরিচিতি এনে দেয় তাকে। এ ছাড়া টিভি নাটকের পাশাপাশি ওটিটি প্ল‌্যাটফর্মেও নাম লেখিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

এই অভিনেত্রী  ১৯৯২ সালে ৩০ জানুয়ারি মেহেরপুরে জন্মেছেন। বাবার সরকারি চাকরির সুবাদে কক্সবাজার, চিটাগাং, পাবনা তেও থাকা হয় । তার শিক্ষাজীবনে তিনি হলিক্রস স্কুল, কলেজে ও বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এ মার্কেটিং নিয়ে পড়াশোনা করছেন ।

তার অভিনীত নাটকের মধ্যে 'দৌড়া বাজান', 'টাপুর-টুপুর', 'পুলিশ একজন মানুষ', 'চার-কাহন','লাডডু সোনা' ,'মাস্ক' এ তিনি দুর্দান্ত অভিনয় করেছেন । এ ছাড়া জি ফাইভের ওয়েব সিরিজ 'লেডিস অ্যান্ড জেন্টলম্যান' ,'ট্রল' , 'পাশের বাসার মেয়ে' , 'নেটওয়ার্ক এর বাইরে' তাকে দেখা গেছে ভিন্ন ভিন্ন চরিত্রে। নিজের অভিনয়গুণ, নানা ভঙ্গিমা ও হাসিতে কোটি দর্শকের মন জয় করে নিয়েছেন, তাসনিয়া ফারিন। আজ এই প্রাণবন্ত মিষ্টি মেয়েটির জন্মদিন।