বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এবার রনবীর সিং এর বিরুদ্ধে মামলা।

এবার রনবীর সিং এর বিরুদ্ধে মামলা।

এবার রনবীর সিং এর বিরুদ্ধে মামলা।

কর্নাটকের উপকূলবর্তী অঞ্চলের চৌভুন্ডি দৈব সংস্কৃতি ও হিন্দু ধর্মকে অপমান করার অভিযোগ উঠেছে ‘ধুরন্ধর’খ্যাত বলিউড অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বেঙ্গালুরুর হাই গ্রাউন্ড থানায় রণবীরের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেছেন আইনজীবী প্রশান্ত মেঠাল।

কয়েক মাস আগে গোয়ার এক অনুষ্ঠানে মঞ্চে উঠে ঋষভ শেঠির সিনেমা ‘কান্তারা’র প্রশংসা করছিলেন রণবীর সিং। তখনই সিনেমায় দেখানো চামুণ্ডা দেবীর অভিনয় করে দেখাচ্ছিলেন তিনি। এমনকি চামুণ্ডা দেবীকে ‘মহিলা ভূত’ বলেও সম্বোধন করেছিলেন অভিনেতা। সেখান থেকেই সমস্যার সূত্রপাত।

পুলিশ সূত্রে জানা গেছে, ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ২৯৯ ও ৩০২ ধারায় রণবীর সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বেঙ্গালুরুর আইনজীবী প্রশান্ত মেঠাল। অভিযোগে বলা হয়েছে— হিন্দু দেবদেবীদের বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করেছেন রণবীর সিং এবং চামুণ্ডা দেবীর মতো অভিনয় করতে গিয়ে তিনি আদতে কর্নাটকের এ দেবীকে অপমান করেছেন।

এই প্রসঙ্গে ‘কান্তারা’র পরিচালক ও অভিনেতা ঋষভ শেঠি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি দর্শকাসন থেকে বারবার রণবীরকে চামুণ্ডা দেবীর নকল করতে নিষেধ করছিলেন। তবে শোনেননি অভিনেতা। ঋষভ শেঠি বলেছিলেন, আমি খুব অস্বস্তিতে পড়েছিলাম। হতে পারে এটি সিনেমা বা অভিনয়। কিন্তু যে দৈব্যকে দেখানো হয়েছে, তা খুবই পবিত্র ও সংবেদনশীল বিষয়। তাই আমি যেখানেই যাই, এই দৈব্যের নকল করতে নিষেধ করি। এই দেবদেবী আমাদের সঙ্গে খুব গভীরভাবে জড়িয়ে।

এ ঘটনায় কটাক্ষের শিকার হন রণবীর সিং। পরে অভিনেতা ক্ষমাও চেয়েছিলেন। কিন্তু ক্ষমা চেয়েও নিষ্পত্তি হয়নি। তবে এফআইআর নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি অভিনেতা রণবীর সিং।